× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগের বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ৫

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৭:৪০ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহেদী মৃধা নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহেদী মৃধা নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহেদী মৃধা নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) দুপুর ১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।

গ্রেপ্তাররা হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এবং একই উপজেলার কামারগ্রাম মৃধাপাড়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে বিল্লাল মৃধা, একই গ্রামের কালামিয়ার ছেলে শহীদ, লিয়াকতের ছেলে ওবায়দুর, ওবায়দুরের ছেলে সোহান, আবু মিয়ার ছেলে গফুর।

এদেরমধ্যে গ্রেপ্তার বিল্লাল মৃধা বিতর্কিত টিকটিক ভিডিও শেয়ার করার কারণে দুই মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ তথ্য জানান বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ হত্যাকাণ্ডের মূল হোতা বিল্লাল মৃধা ও শহীদ। স্থানীয় একটি কোন্দলের জেরে তাদের দুই জনের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটে। এ ছাড়া গ্রেপ্তার অন্যান্যরা এ হত্যায় সহযোগিতা করেন।

মঙ্গলবার (৬ জুন) সকালে রাজমিস্ত্রী হত্যার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬-৭ জনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা ছালাম মৃধা।

গত রবিবার (৪ জুন) রাত ৯ টার দিকে জেলার বোয়ালমারী পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের সালাম মৃধার ছেলে মেহেদী মৃধাকে তার বাড়ির পাশে ধারালো দা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা