× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়তলীতে নৈশপ্রহরী হত্যার মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ মে ২০২৩ ২৩:০৮ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ২৩:৪৯ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের পাহাড়তলীতে নৈশপ্রহরী আজাদুর রহমান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  সোমবার (২৯ মে) রাঙ্গামাটির কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেল থেকে তিনজনকে এবং চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের হালিশহর এলাকার আবুল হাশেমের ছেলে আবু তাহের রাজীব, মো. ইব্রাহিমের ছেলে রায়হান সজীব ও নয়াবাজারের আবুল হাশেমের ছেলে আবুল হাসনাত রানা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন জয়।

নূরুল আবছার বলেন, ‘গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রাজীব হত্যাকাণ্ডের মূল হোতা। তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। গত ২৮ মে ভোরে ছুরিকঘাতে নিহত হন নৈশপ্রহরী আজাদ।

হত্যার কারণ সম্পর্কে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,  আজাদ  ও তার ভাই জসিম বিশ্বরোড এলাকার একটি জমি দেখাশোনা করতেন। জমিতে প্রস্রাব করা নিয়ে শনিবার সন্ধ্যায় একদল যুবকের সঙ্গে তাদের ঝগড়া এবং হাতাহাতি হয়। এর জেরে রবিবার ভোরে আজাদের পিঠে ও বুকে ছুরিকাঘাত করেন তারা। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা