× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েলডিং কাজের আড়ালে জঙ্গি কার্যক্রম : এটিইউ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ২২:৪৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ব্যক্রির নাম আনারুল ইসলাম। আশুলিয়া থানার জিরাবো ম্যাগপাই বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এটিইউ বলছে, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কারখানায় ওয়েলডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন আনারুল। এই কাজের আড়ালেই জেএমবির সাংগঠনিক কাজ করতেন।

শনিবার (২৭ মে) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, জিজ্ঞাসাবাদে আনারুল জানিয়েছে ঢাকার আশুলিয়া থানার বিভিন্ন কারখানায় ওয়েলডিং মিস্ত্রি হিসেবে গত দেড় বছর নাম-পরিচয় গোপন করে পলাতক থেকে সাংগঠনিক কাজ করে আসছিল। সে দীর্ঘ প্রায় ৮ বছর ধরে, ২০১৫ সাল থেকে জেএমবির সদস্য হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে সক্রিয় ছিল। শুক্রবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার আসলাম খান বলেন, ‘নীলফামারী ইপিজেড এলাকায় চাকরি করার সময় জেএমবি সদস্য আহিদুলের সঙ্গে তার পরিচয় হয়। পরে তার মাধ্যমে জেএমবিতে দীক্ষিত হয়। ২০২১ এবং ২০২২ সালে নীলফামারী সদর থানার ইপিজেড এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনাকালে তার সহযোগী জেএমবি সদস্য আহিদুল, নুর আমীন, ওয়াহিদ, আপেলসহ বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। এসময় জেএমবি সদস্য হিসেবে আনারুলের নাম প্রকাশ পেলে সে সেখান থেকে কৌশলে পালিয়ে ঢাকায় চলে আসে। তারপর থেকে ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পলাতক থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা