× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ২০ মামলার ডাকাত গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ২১:২৫ পিএম

গ্রেপ্তার আলমগীর শেখ। প্রবা ফটো

গ্রেপ্তার আলমগীর শেখ। প্রবা ফটো

ঝিনাইদহে ডাকাতির ২০ মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মঙ্গলবার (২৩ মে) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি জানান। এর আগের দিন রাতে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ২০টির বেশি ডাকাতির মামলা রয়েছে ।

গ্রেপ্তার আলমগীর শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ডাকু আলমগীর নামে পরিচিত। 

পুলিশ সুপাপর বলেন, গত ২১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ঘোড়ামাড়া ও পবহাটি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও হোতা আলমগীর শেখ পলাতক ছিলেন। সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আলমগীর শেখের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০টির অধিক মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা