নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ১৭:৩৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৮:২৪ পিএম
মাদক কারবারের অভিযোগে আট ট্রান্সজেন্ডার সদস্যদের গ্রেপ্তার করেছে র্যাব। প্রবা ফটো
নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ৩৫ হাজার ইয়াবাসহ ৮ ট্রান্সজেন্ডার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২২ মে) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ট্রান্সজেন্ডার সদস্যরা হলেন- রফিক ওরফে ললিতা , রবি আলম ওরফে বিউটি , একরাম ওরফে পরীমনি, রবি আলম ওরফে প্রিয়া, মো. আল-আমিন ওরফে নিশি, রায়হান ওরফে আঁখি , সাবের ওরফে বিজলী, ফারুক ওরফে রিয়ামনি।
র্যাব-১১ উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এ সকল তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য তারা। এই চক্রের দল নেতাসহ সকলেই ট্রান্সজেন্ডারের সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অত্যন্ত কৌশলীভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কারবারি করে আসছিলেন। সক্রিয় চক্রটি পারস্পরিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরে এ সকল মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশেপাশের জেলায় সরবারহ করে থাকে।
তিনি আরও জানান, গ্রেপ্তার মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্য মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য র্যাবের গোয়েন্দা নজরদারী ও আভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা করা হয়েছে।