× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাদকসহ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৬:০৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শহীনকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শহীনকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শহীনকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ মে) সকাল ১১টায় গোয়ালন্দ ঘাট থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পান্নু মোল্লার বাড়ি থেকে শহীনকে গ্রেপ্তার করা হয়। পান্নু মোল্লার বাড়িতে তিনি ভাড়াটিয়া হিসেবে থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে শাহীনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

তিনি জানান, শাহীন দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লাপাড়া গ্রামের আক্কাস শেখের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আলামতসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বলেন, এরই মধ্যে শাহীনকে উপজেলা শাখার সহ-সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা