× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাঙ্কে কোটি টাকা ও ডলার, গ্রেপ্তার এক

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২২:৩৭ পিএম

কুমিল্লায় এক মানব ও মুদ্রা পাচারকারীর কাছ থেকে ডলারসহ প্রায় এক কোটি টাকা ও সাতটি পাসপোর্ট জব্দ করা হয়। সংগৃহীত ফটো

কুমিল্লায় এক মানব ও মুদ্রা পাচারকারীর কাছ থেকে ডলারসহ প্রায় এক কোটি টাকা ও সাতটি পাসপোর্ট জব্দ করা হয়। সংগৃহীত ফটো

কুমিল্লায় মানব ও মুদ্রা পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে ডলারসহ প্রায় এক কোটি টাকা ও সাতটি পাসপোর্ট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।

তিনি বলেন, বুধবার রাতে আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ঘোড়ামারা এলাকার হাবিব মোটরস থেকে মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। এ সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার বাড়িতে গিয়ে একটি ট্রাঙ্কের ভেতরে রাখা এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা এবং পাঁচ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরেই মানব ও মুদ্রা পাচার করে এই টাকা জমিয়েছেন বলে স্বীকার করেছেন ওই ব্যক্তি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা