ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২৩:১৬ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন এসআই মো. সাইফুল ইসলাম। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় এক
আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম গুরুতর
আহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বৌ-বাজার
এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশের এসআই সাইফুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে
ভর্তি করানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।
তিনি বলেন, ‘জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় ডাকাতি প্রস্তুতি মামলার আসামি ইয়ামিন
মিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর
পাই ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন বৌ-বাজারে জসিম মিয়ার চায়ের দোকানে বসে চা
খাচ্ছে। এমন সংবাদে ইয়াছিনকে আটক করতে সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম সেখানে যায়।
সেখানে গেলে ইয়াছিন হাতে থাকা চায়ের কাপ দিয়ে সাইফুলকে মাথায় ও মুখে আঘাত করে পালিয়ে
যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল
হাসপাতালে নিয়ে আসে।’
ওসি বলেন, ‘বর্তমানে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করানো হয়েছে। ইয়াছিনকে ধরতে পুলিশের অভিযান চলছে।