× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ০০:২৯ এএম

মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা

বরগুনায় মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ মার্চ) দুপুরে মেয়ে ও তার বাবা অভিযোগ করতে থানায় হাজির হন।

গত বৃহস্পতিবার বিকালে ব্যাটারির অ্যাসিড পানি পান করে ওই নারী ‘আত্মহত্যা’ করেন। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে শুক্রবার (১০ মার্চ) লাশ দাফন করা হয়।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, লাউপাড়া এলাকার মো. আসাদুল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। এরপর তার মায়ের ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময়ে কিশোরীকে ফোন দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ভিডিও কলেও কথা হয়। ওই সময়ে ধারণকৃত ভিডিও পরে এডিট করে আপত্তিরভাবে উপস্থাপন করে তা ওই কিশোরীর মাকে দেখিয়ে টাকা দাবি করে আসাদুল। কিন্তু টাকা না পেয়ে আসাদুল ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে দেয়। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

ওই কিশোরী বলেন, ‘আসাদুল আমাকে উত্যক্ত করত। একটা সময় আমি তার সঙ্গে কথা বলি। পরে ব্লাকমেইল করে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে। সেই ভিডিও এডিট করে আপত্তির অবস্থায় আমার মাকে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অসম্মতি জানানোয় ভিডিওটি ভাইরাল করে দেয়। লজ্জায় আমার মা আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমারও আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।’

অপরদিকে, এ বিষয় আসাদুল ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক আছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা