× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও, আশুলিয়ায় গ্রেপ্তার ৩

সাভার সংবাদদাতা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ০০:০৯ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১০:৫৯ এএম

অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও, আশুলিয়ায় গ্রেপ্তার ৩

অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ করত চক্রটি। সেই ভিডিও প্রকাশের হুমকি দিয়ে চাঁদা আদায় করত। সম্প্রতি এমন এক অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব ৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বুধবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার আশুলিয়ার ধলপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রটির নারী সদস্যরা মিথ্যা সম্পর্ক তৈরি করত। সম্পর্ক তৈরির পর অপহরণ করাই ছিল তাদের কাজ। অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ করত তারা। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা।

গ্রেপ্তারদের কাছ থেকে অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে জানিয়ে কমান্ডার রাকিব মাহমুদ বলেন, এরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয়ও দিত। গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহের মোসাম্মৎ মায়া খাতুন, শিমুল বিশ্বাস ও  মো. মোক্তার শেখ। তারা সবাই ধলপুরে বসবাস করতেন।

একটি অভিযোগের বরাতে র‌্যাব বলছে, ৬ মার্চ বিকাল ৩টার দিকে এক ব্যক্তি আশুলিয়ার বাসা থেকে জিরাবোয় ফুপাতো ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বের হন। এর কিছু সময় পর তার ফোন বন্ধ পান স্বজনরা। ওই দিন সন্ধ্যায় অপহৃত ব্যক্তির ফোন থেকে তার স্বজনদের ফোন করেন অজ্ঞাত এক ব্যক্তি। তারা অপহৃত ব্যক্তির বিবস্ত্র অবস্থার ছবি তুলে রেখেছে জানিয়ে এক লাখ টাকা দাবি করেন। না দিলে তারা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পাশাপাশি হত্যার হুমকি দেন। স্বজনরা অভিযোগ দিলে র‌্যাব তদন্ত শুরু করে। ৭ মার্চ র‌্যাব সদস্যরা আশুলিয়ার ধলপুরে অভিযান চালিয়ে চক্রের হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে র‌্যাব। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা