× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুরিকাঘাতে প্রাণ গেল এনজিও কর্মীর

রাঙ্গুনিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২৩:১৪ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ২৩:১৮ পিএম

কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে ছুরিকাঘাতে প্রাণ হারান চম্পা চাকমা। ফাইল ছবি

কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে ছুরিকাঘাতে প্রাণ হারান চম্পা চাকমা। ফাইল ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া গ্রাহকের সঙ্গে ঋণের কিস্তি নিয়ে কথার কাটাকাটি এক পর্যায়ে গ্রাহকের ছুরিকাঘাতে প্রাণ হারান চম্পা চাকমা নামে এক এনজিও কর্মী। রবিবার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত চম্পা চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি দীর্ঘদিন যাবত পদক্ষেপ নামের এক এনজিও সংস্থার লালানগর শাখায় কর্মরত ছিলেন।

রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, চম্পা চাকমা ও সপ্তদী চাকমা নামে পদক্ষেপের দুই কর্মী টাকা সংগ্রহ করে উপজেলার এইচ এ প্লাজায় তাদের অফিসে ফিরছিলেন। এসময় অফিসের নিচে হলুদ রঙের টি-শার্ট পড়া এক যুবকের সাথে তাদের কথা হয়। এক পর্যায়ে চম্পা চাকমার ছুরিকাঘাত করে ওই যুবক পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এনজিও কর্মী সপ্তদী চাকমা জানান, ‘যুবক তাদের একজন গ্রাহক। ঋণের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার নাম ঠিক বলতে পারছি না। স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।’

রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি জানান, এক এনজিও কর্মীকে ছুরিকাঘাত করেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা