× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় ভাই-ভাবির পিটুনিতে ছোট ভাই নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ২০:১৮ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ২১:০০ পিএম

পিটুনিতে নিহত সাজ্জাদ হোসেন সাজু। প্রবা ফটো

পিটুনিতে নিহত সাজ্জাদ হোসেন সাজু। প্রবা ফটো

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই, ভাবি ও ভাতিজার পিটুনিতে আপন ভাই নিহত হয়েছে। 

শুক্রবার (৩ মার্চ) কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন সাজু। কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তার ছয় সন্তান রয়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত আপন ভাই ইসমাইল হোসেন, নিহতের ভাতিজা নাঈম ও ভাবি কোহিনুর।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (ওসি) এ এফ এম নাসিম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। 

নিহতের মা ছালেহা বেগম বলেন, ‘নিহতের বাবা সিরাজ উদ্দিন মৃত্যুর আগে ৩ শতাংশ জমি আমার নামে রেজিস্ট্রি করে দেন। তার বাবার মৃত্যুর পর বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজু মায়ের দেখভাল করলেও মেজো ছেলে ইসমাইল কোনো খোঁজখবর রাখেনি। এ কারণে আমি বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজুকে স্বামীর দেওয়া ওই তিন শতাংশ জমি সমানভাগে রেজিস্ট্রি করে দিই। ওই জমিতে সাজু মাটি ভরাট করতে গেলে এ ঘটনা ঘটে।

ওসি এ এফ এম নাসিম বলেন, ‘গত কয়েকদিন ধরে মায়ের দেওয়া এক খণ্ড জমি নিয়ে নিহত সাজুর সঙ্গে তার আপন মেজো ভাই ইসমাইল হোসেনের বিরোধ চলে আসছিল। সকালে ওই জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন নিহত সাজু। এ সময় সেখানে এসে তার ভাই, ভাতিজা ও ভাবি বাধা দেয়। একপর্যায়ে তাদের সঙ্গে সাজুর বাকবিতণ্ডা শুরু হলে ভাই, ভাবি ও ভাতিজার পিটুনিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা