নীলফামারী প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪১ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩১ পিএম
বাগডোকরা গ্রামের নন্দীপাড়ায় ভূট্টাক্ষেতের আইলে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ছবি : সংগৃহীত
নীলফামারীর ডোমার উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতের পরিচয় সনাক্তকরণ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য অশ্বনী কুমার রায় বলেন, ‘মরদেহের শরীরে ময়লা জ্যাকেট ও ফুল প্যান্ট পড়া ছিল। ভূট্টাক্ষেতের আইলে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা মরদেহটি চিনতে পারছে না।’