× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইয়ের অভিযোগে রাজধানী থেকে ২৯ জন আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৮ পিএম

ছিনতাইয়ের অভিযোগে রাজধানী থেকে আটক ২৯ জন। প্রবা ফটো

ছিনতাইয়ের অভিযোগে রাজধানী থেকে আটক ২৯ জন। প্রবা ফটো

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ২৯ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাতভর রাজধানীর মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ, শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি র‌্যাবের।

আটক ব্যক্তিরা হলেন, রাকেশ ওরফে কালাচাঁন, মান্নান, ইমরান গাজী, আকাশ, ইসরাফিল, সিয়াম, মানিক, নাহিদ পারভেজ, আরাফাত, শাকিল, রিয়াদ,আব্দুল রব মিয়া, সাইফুল ইসলাম, রাসেল, ইসমাইল, লোকনাথ রাজ বংশি, শম্ভু চন্দ্র দাস, শামীম, রাজু, মোজাফ্ফর, হাসান,  হৃদয়, আরিফ, আতিকুল ইসলাম, হেলাল, রুবেল, রতন ওরফে মানিক, তছলিম ও আনোয়ার। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজাধানীর টিকাটুলির র‌্যাব-৩-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৩-এর অধিনায়ক

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, সম্প্রতি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পেয়েছে। এর ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা