নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৩ পিএম
র্যাব-১১ আসামীদের গ্রেপ্তার করে। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশা চালক মনছুর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অটোরিকশাসহ এক অটো ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম। মঞ্জুর হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়েচর গ্রামের বাসিন্দা। অটো ব্যবসায়ী রমজান আলী একই জেলার ভৈরবদী গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ জানায়, গত ৬ ফেব্রুয়ারি আব্দুল্লাহ আল মনছুর নামের এক অটোরিকশা চালক নিখোঁজ হয়। পরে ১৩ ফেব্রুয়ারি একটি ডোবা থেকে রিকশা চালকের মরদেহ পাওয়া যায়। নিহতের মা অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদের সনাক্ত করে ১৪ ফ্রেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়।