× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার



নারায়ণগঞ্জে ৩ শিশুকে নির্যাতন, গোপালদীর পৌর মেয়রের আগাম জামিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০১ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার অভিযুক্ত মেয়র এম এ হালিম সিকদারকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার অভিযুক্ত মেয়র এম এ হালিম সিকদারকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ছবি : সংগৃহীত

চুরির অভিযোগে তিন শিশুকে মাথার চুল কেটে দেওয়া ও হাত বেঁধে নির্যাতনের অভিযোগে করা মামলায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে মেয়র উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তাকে চার সপ্তাহের আগাম জামিন দেন। 

হাইকোর্ট একই সঙ্গে ওই মেয়রকে এ সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। 

গোপালদী পৌরসভার রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে তিন শিশুকে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হালিম সিকদারের বিরুদ্ধে। ভুক্তভোগী এক শিশুর অভিভাবকের করা মামলার এজাহারে বলা হয়, ‘গত ৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে মেয়র হালিমের বাড়ির পেছনে মেশিনের যন্ত্রাংশ রাখা ছিল। ওই পথে যাওয়ার সময় তিন শিশু কিছু যন্ত্রাংশ খুলে হাতে নেয়।

পরে তাদের আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়র তাদের স্থানীয় রামচন্দ্রী বাজারে নিতে নির্দেশ দেন। পরে তিন শিশুকে হাত বেঁধে ওই বাজারে উৎপলের সেলুনে নেওয়া হয়। ওই সেলুনে বসে সেভ করছিলেন ওই মেয়র। এরই একপর্যায়ে তিন শিশুর চুল এলোমেলোভাবে কেটে দেওয়া হয়। খবর পেয়ে তাদের পরিবারের লোকজন বাজারে গিয়ে শিশুদের হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা