প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৩ এএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুম। প্রবা ফটো
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুমকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। তিনি ১৭ বছর ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সোমবার মধ্যেরাতে সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় ২০০২ সালের একটি সঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলা রয়েছে। উক্ত মামলায় ২০০৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই মাসুম দেশের বিভিন্ন এলাকায় স্থান ও পরিচয় পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাসুমের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের গোয়ালিয়াবাঘায়। বাবার নাম আব্দুর রশিদ।