× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় অপহরণের সময় দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ভিকটিম

প্রবা প্রতিবেদক, খুলনা

প্রকাশ : ১২ মিনিট আগে

আপডেট : ৮ মিনিট আগে

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটায় অপহরণের সময় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ইমন হোসেন নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে বটিয়াঘাটা থানার মল্লিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫) ও মো. আরিফ (২০)। তারা খুলনা মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া (ওয়াপদা রোড) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ইমন হোসেনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে একই রাতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে বটিয়াঘাটা থানার জলমা ফেরিঘাটসংলগ্ন দুর্গামন্দিরের সামনে পাকা রাস্তা থেকে ভিকটিম ইমন হোসেনের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে খুলনা জেলা পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা