× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান সুইডেন আসলামের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মিনিট আগে

সুইডেন আসলাম।

সুইডেন আসলাম।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগত কাঁপানো শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম ২০০১ সালে তৎকালীন বিএনপি নের্তৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর একজন।

একের পর এক খুন, চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে একটানা ১৯ বছরসহ মোট ২৭ বছর কারাভোগ করেছেন তিনি। 

সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ৯টিই হত্যা মামলা, বাকিগুলো চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের।

সুইডেন আসলাম নামে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠা শেখ মোহাম্মদ আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে।

সর্বশেষ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর একটানা কারাভোগ করেন।

চব্বিশের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ৩ সেপ্টেম্বর ড. ইউনূসের নের্তৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শাসনামলে কারাগার থেকে মুক্তি পান সুইডেন আসলাম।

আন্ডারওয়ার্ল্ডে আসলামের উত্থান

১৯৮৬ সালে কিশোরগ্যাং প্রধান হিসেবে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে পা রাখেন আসলাম। ফার্মগেট এলাকায় মায়ের সামনেই শাকিল নামের এক কিশোরকে গুলি করে হত্যার মধ্যদিয়ে প্রথম আলোচনায় আসে তার নাম। তারপর একের পর এক খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ঢাকার অপরাধ জগতের ডন হয়ে ওঠেন তিনি।

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে পালিয়ে সুইডেন চলে যান, ইতি নামের এক মেয়েকে বিয়ে করে সেখান থেকেই শুরু করেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ। আসলাম নামের আগে জুড়ে যায় সুইডেন শব্দটি, পরে দেশে ফিরে ‘সুইডেন আসলাম’ নামেই ত্রাস সৃষ্টি করেন রাজধানী জুড়ে।

তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে সবশেষ মামলা হয় ১৯৯৭ সালে। সে বছরের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব খুন হলে আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। 

১৯৯৮ সালের ৮ এপ্রিল ওই মামলায় আদালতে চার্জশিট দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর জামিনে মুক্ত হন সুইডেন আসলাম।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর আগেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এই শীর্ষ গ্যাংস্টারকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

গ্রেপ্তারের পর নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে দীর্ঘসময় জিজ্ঞাসাবাদ শেষে আলোচিত টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা