প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মিনিট আগে
আপডেট : ১০ মিনিট আগে
শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রবিবার দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। এ সময় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সাঈদ রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।