× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ

আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং পুলিশের মেসে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের পাশে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী চা পান করছিলেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে এলাকায় মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।

এরপর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কয়েকজন আহত হন। তবে পুলিশের বাধা উপেক্ষা করে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং পুলিশের মেসে আগুন ধরিয়ে দেন। পরে আগে আটক হওয়া ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান তারা।

আরও জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার, সিঙ্গিপাড়াসহ টুঙ্গিপাড়ায় প্রবেশের বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে রাখেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ব্যারিকেডের কারণে গোপালগঞ্জ জেলা সদর থেকে আসা অতিরিক্ত পুলিশ সদস্যরা টুঙ্গিপাড়ায় প্রবেশ করতে না পেরে ফিরে যান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, “থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে কোনো খবর পাইনি।”

সার্বিক বিষয়ে টুঙ্গিপাড়া থানা-পুলিশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা