× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের আপত্তিকর ভিডিও ধারণ

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের পর পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ২১:১৩ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ২১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে বায়জিদ হোসেন ওরফে মিঠু নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

পরে পুলিশ বাদী হয়ে বায়জিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বায়জিদ উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঘটনার পর তাকে দল থেকে বহিস্কার হয়। রবিবার দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে পৌর এলাকার একটি বাসার বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে এক নারীর ভিডিও ধারণের চেষ্টা করেন বায়জিদ। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন বায়জিদকে আটক করে। এ সময় তার মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বায়জিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে আসছিলেন। এসব ভিডিও দিয়ে নারীদের ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন (৭০) বলেন, শনিবার রাতে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন বায়জিদ। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বায়জিদের ব্যবহৃত মোবাইল ফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা