× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াবার চালান নিয়ে দ্বন্দ্বে টেকনাফে ২ জনকে পিটিয়ে হত্যা

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৭:১৭ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৭:১৮ পিএম

টেকনাফ মডেল থানা।

টেকনাফ মডেল থানা।

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের একপর্যায়ে দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী পাহাড় এলাকা থেকে বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে।

নিহত ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের ডেংগ্যাকাটা এলাকার আবদুস সালামের ছেলে মোক্তার কামাল এবং আমতলীঘোনা এলাকার কালু ফকিরের ছেলে মোহাম্মদ আকবর প্রকাশ আব্বুইয়া।

স্থানীয় কয়েকজন জানান, বুধবার সকালে পানখালী বন বিট অফিসের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখেন তারা। পরে সেখানে গিয়ে একজনকে মৃত ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর পাশের পাহাড় থেকে নিখোঁজ আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের শরীরেই আঘাতের চিহ্ন ছিল।

আহত ইলিয়াসের দাবি, ইয়াবা চালানের ৩০ হাজার টাকা আত্মসাতের

 ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান নামে এক ব্যক্তি সোমবার রাতে তাদের চারজনকে বিচারের কথা বলে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাদের পাহাড়ে নিয়ে মারধর করা হয়। চালানটির মালিক হ্নীলার একজন মাদক কারবারি বলেও দাবি করেন তিনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন, ঘটনাটি ইয়াবা-সংক্রান্ত। ইয়াবা আত্মসাতের অভিযোগে চালানের মালিকপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের মারধর করে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা