ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল
ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির মতিঝিল বিভাগের একটি দল তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ নিজেকে মাদক কারবারি চক্রের সদস্য হিসেবে স্বীকার করেছেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।