× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ১৯:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া আক্তার (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে স্বামী কাওছার মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী কাওছারসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত নাদিয়া নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও পরিবার জানায়, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে হাতিখলা গ্রামের নূর চানের ছেলে কাওছারের সঙ্গে নাদিয়ার বিয়ে হয়।

নিহতের মা ময়ফুল বানু জানান, বুধবার দুপুরে নাদিয়া ফোন করে বলেছিল সে কিছুক্ষণ পর আমাদের বাড়িতে আসবে। তার জন্য আমি রান্নাবান্না করে অপেক্ষা করছিলাম। কিন্তু রাত ৮টার দিকে জামাইয়ের এক আত্মীয় ফোন করে জানায় নাদিয়া মারা গেছে। আমরা রাত ৯টার দিকে তার শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখি। তখন বাড়িতে শত শত মানুষের ভিড় থাকলেও জামাইসহ শ্বশুরবাড়ির কাউকে পাইনি।

তিনি আরও জানান, তার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যদি হত্যা না-ই করবে, তাহলে তারা বাড়ি ছেড়ে পালালো কেন? প্রশ্ন তোলেন ময়ফুল বানু।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা