× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জহির মাদক কারবারের গডফাদার

অতিরিক্ত ডিআইজির রঙ্গশালা

তানভীর হাসান

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০৯:২৯ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ১১:০৮ এএম

অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি-সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহির। ফাইল ছবি

অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি-সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহির। ফাইল ছবি

ফেসবুকে বিভিন্ন প্রচারণা চালিয়ে আয়োজন করা হতো ডিজে পার্টির। সেখানে আগত নারী-পুরুষদের জন্য বিশেষ পুলিশি নিরাপত্তার আশ্বাসও থাকত। মাদক সেবনের পর নারীদের সঙ্গে একান্তে সময় কাটানোর ব্যবস্থাও আছে বলে আগ্রহীদের প্রলোভন দেখানো হতো। এসব প্রচার-প্রচারণা দেখেই হাই-প্রোফাইলের নারী-পুরুষরা পার্টিতে আসার আগ্রহ দেখাতেন।

এভাবেই পুলিশ হাউজিং প্রকল্প-১-এ চলছিল অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ জহিরের রঙ্গশালা। এই আসরে আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য থাকত ভিআইপি ব্যবস্থা। তবে তাতে বাদ সাধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মদ-গাঁজা ও কনডমসহ আটক করা হয় ৮৫ জনকে। এরপর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় আটক পুরুষদের ১ মাস ও নারীদের ১৫ দিনের সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় আটক তিন আয়োজককে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সবকিছু জহির নিজেই চালাতেন বলে তারা স্বীকার করেছেন। সেখান থেকে ৩০ শতাংশ কমিশন দিতেন পার্টি আয়োজকদের। তবে লো-প্রোফাইলের কোনো নারী-পুরুষকে সেখানে ঢুকতে দেওয়া হতো না। এদিকে কুশ, মদ-গাঁজা ও ইয়াবা উদ্ধারের পরও কেন নিয়মিত মামলা দায়ের হলো না, তা নিয়ে খোদ পুলিশের মধ্যেই নানামুখী গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে জহিরের পেছনে পুলিশ সদর দপ্তরে কর্মরত ৩ জন অতিরিক্ত আইজিপি ও একজন অতিরিক্ত ডিআইজি ছাড়াও আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন। ওই অতিরিক্ত ডিআইজিও পুলিশ সদর দপ্তরে কর্মরত। আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ সুবিধা পাওয়া জহিরকে মূলত তারাই ৫ আগস্টের পর পুলিশ সদর দপ্তরে নিয়ে আসেন।

এসব কর্মকর্তা জহিরের রঙ্গশালায় নিয়মিত আসা-যাওয়া করতেন। জহির মূলত মাদক ও নারী ব্যবসার একজন গডফাদার। তার মাধ্যমে সারা দেশে মাদকের বেচাকেনা হয়। মামলা হলে তদন্তে সেটা বেরিয়ে আসবেÑ এমন শঙ্কা থেকে ওই মহলের চাপে মামলা থেকে বিরত রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। এ নিয়ে খোদ পুলিশের মধ্যেই নানা ধরনের কানাঘুষা চলছে। এমনকি পুলিশের ভাবমূর্তি ফেরাতে এরই মধ্যে জহিরের গ্রেপ্তারের দাবি তুলেছেন অনেকে। তবে অপর একটি সূত্রমতে, এ ঘটনায় ৩টি মামলা প্রস্তুত রাখা হয়েছে। সরকারের সিগন্যাল পাওয়ার পরই তা খিলক্ষেত থানায় নথিভুক্ত করা হবে। মামলাটির তদন্তও করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনের ডিসি ইলিয়াস কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনাস্থল থেকে ৮৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ। এদের মধ্যে তিনজন ছিল মূল আয়োজক। জিজ্ঞাসাবাদে তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

জানা গেছে, এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরের দাবি, তিনি তার বাসাটি এয়ারবিএনবির কাছে ভাড়া দিয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্লাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ নিজেদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন। অনেকটা পাঠাও অ্যাপসের মতো। যার মূল নিয়ন্ত্রণ থাকত বাসার মালিকের হাতে।

সামাজিক মাধ্যমে প্রচারণা পাওয়ার পর এই প্লাটফর্মে সবাই বুকিং করতেন জহিরের বাসাটি। একটি রুমের ভাড়া ধরা হয়েছে ১৮ হাজার ৫০০ টাকা। সেখানে একটি রুমে ১০ জন পর্যন্ত সময় কাটাতে পারেন। এর বাইরে বাড়তি লোক এলে তাদের জনপ্রতি অতিরিক্ত ৬০০ টাকা করে নেওয়া হতো। তবে মূল কাজটি জহির নিজে করলেও তা দেখভালের দায়িত্ব দেওয়া হয় মাহাবুবুল আলম নামে একজনকে। মাহাবুব সেখান থেকে ৩০ শতাংশ কমিশন পেতেন। মাহাবুব এর আগে এ ধরনের আরেকটি বাসা দেখভাল করতেন। সেখানে তার পারফরম্যান্স ভালো হওয়ায় জহির তাকে কাছে টেনে নেন।

এ ছাড়া ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লোক সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় পুনন ও পারুল নামে দুজনকে। তারা বিজ্ঞাপনে পুলিশি পাহারার ব্যবস্থা থাকবে বলে প্রচার করতেন। এতে উচ্চবিত্তরা আগ্রহ দেখাতেন। সে অনুযায়ী রুম বুকিংয়ের পর নির্ধারিত টাকা জহিরের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন কাস্টমাররা। জহির সেখান থেকে মাহাবুবকে কমিশন পরিশোধ করতেন।

ডিবি সূত্রমতে, ৬টি রুম থাকলেও প্রতিদিনই ৫টি রুম ভাড়া দেওয়া হতো। একটি রুম কেয়ারটেকারের থাকার জন্য রাখা হলেও সেটি মূলত বিভিন্ন সময় পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ও অন্যান্য ভিআইপির রুম হিসেবে ব্যবহার করা হতো। সেখানে মদ্যপানের পাশাপাশি আরও নানা ধরনের অনৈতিক কাজও চলত বলে মাহাবুব ডিবির কাছে স্বীকার করেছেন। ওই রুম থেকে উদ্ধার করা হয়েছে বিপুলসংখ্যক কনডম। অতিরিক্ত আইজিপি থেকে এসপি পদমর্যাদার কর্মকর্তারা আসা-যাওয়ার কারণে পাশের পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের নিরাপত্তার জন্য সেখানে ঘোরাঘুরি করতেন। সেই সুযোগটাই কাজে লাগাতেন জহিরের সাঙ্গোপাঙ্গরা। পুলিশের ঘোরাফেরার ছবি দেখিয়ে তারা লোকজনকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করতেন। এমন আশ্বাস পেয়েই ডিজে পার্টি করতে সোমবার সেখানে হাজির হয়েছিলেন ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ। পরে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতদের বেশিরভাগই কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান। এমনকি বিভিন্ন বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের সন্তানও রয়েছেন।

আটককৃত নারীরা হচ্ছেনÑ কেএম সাওফা সিলভি, আফসারা বুলবুল, সামজানা মেহজাবীন, ফারিয়া জানান, ফারিয়া সুন্নাহ, নিশাত সালসাবিল মিম, মালিহা, সারিকা, রিফা, ইফতিদা, নায়মা, মুনমুন রায় বর্ষা, তাসকিন হোসাইন রাহা, হৃদি, নাছরিন সুলতানা, সায়মা, ওয়াফা, আনিকা বেলাল কারিম, মালিহা, আফরা, সামরাইন, সোহা, সাবরিনা, জারিন তাসনিম, সামিয়া ও রুবাবা মোহাম্মদী। 

আটককৃত পুরুষরা হচ্ছেনÑ রানা বড়ুয়া, নাদবি হাসান, সাদমান রাফিক, পরম গুহ, আবু মো. মুহসিউল আজম, মোরসালিন, রাইয়ান আব্দুল্লাহ সাবকিবুল হক, রামিম আল রাফি নাসিম, সাদমান সাকিব, আল শাহরিয়ার রুদ্র, সাদমান বিন আহসান, হানজালা নুর সাঈদ, শাহ মো. শাফায়েত হোসেন, মো. নাঈমুর রহমান, সাইফুল ইসলাম রাফি, হাসিব খান, তাওহিদ, মো. সাআদাত, জিফান তাহমিদ, মো. শাহিন ভূইয়া, মো. জুবায়ের সিকদার, ফরাহিম ফাইয়াজ, ভূইয়া মোহাম্মদ শায়ান কিবরিয়া, মো. মাহবুবুল আলম, ফারহান আহমেদ, মো. আইমান আবেদিন রাফিন, শেখ ফাহিম হক, মির্জা আরেফিন, মেহরাব রহমান, হিম, রাশিক ইভতেসাম, রাফিয়াদ দারাজাদ হক, এরফান হাসান, মাহমুদ ফাহিম রহমান শান্ত, রাকিবুল ইসলাম তানজিম, সাফওয়ান হক, রাফি আহমেদ চৌধুরী, মাফি মুস্তাফা, মো. তানজির আহমেদ, মো. সাজিদ মাহমুদ, ফাইজাল আলভি সরকার, ওমর বিন মাহফুজ, সাজ্জাদুল আলম সেজান, ফয়সাল আহমেদ, তানজিদ ইসলাম সিয়াম, আফতাবুল মাওলা রাব্বি, মো. ইউসুফ খান পলক, মো. মনিরুল ইসলাম, ফেরদৌস আহমেদ, মো. হাসান হাফিজুর, সাজিউর রহমান, হামেদ হাসান, ফারহান খান সাদাফ, কাজী তাহমিদ ইসলাম, শেখ অধ্যায় আলম, আরিয়ান মানাভ, মো. নাহিন আলী জাকি, তাজওয়ার তাহদিম জামাল ও আইমান শাবিত চৌধুরী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা