× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১২:২৩ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১২:২৪ পিএম

চান মিয়া নামে  একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

চান মিয়া নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর চান মিয়া (৫৫) নামে  একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর বাজারসংলগ্ন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চান মিয়া উপজেলার হাসাদহ ইউনিয়নের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানিয়েছে, শাহাপুর গ্রামে মাঠে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তাকে শনাক্ত করেন। 

মৃতের পরিবার জানায়, চান মিয়া পেশায় একজন ভ্যানচালক ছিলেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ বলেন, সকালে আনুমানিক ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট করা হচ্ছে পরে। পোস্টমর্টেমের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে। ওসি আরও বলেন, চান মিয়া বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা