× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে গলাকেটে হত্যা, ৯৯৯-এ কল করে স্বামীর স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৪:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী আব্দুল মান্নান মনির।

বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

স্থানীয়দের ভাষ্য, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হয়। রাতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে স্ত্রী সুফিয়া ঘুমিয়ে পড়লে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও গলাকেটে তাকে হত্যা করে মনির।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহে এ হত্যা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা