× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে ব্যাগে মিলল নারীর চার টুকরা মরদেহ, স্বামী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২১:১৭ পিএম

যাত্রাবাড়ী থানা। ফাইল ছবি

যাত্রাবাড়ী থানা। ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে একটি ভাড়া বাসা থেকে শিরিন বেগম নামের এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী দুলাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর তার মরদেহ চার টুকরা করে একটি ব্যাগে রাখা হয়। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ওই বাসায় যায় পুলিশ। পরে ঘরের ভেতর একটি ব্যাগ থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

নিহত শিরিন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বিখাখালী গ্রামের মৃত সোহরাব আলীর মেয়ে। দুলাল ও শিরিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে চট্টগ্রামে এবং মেয়ে গাজীপুরে থাকেন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুলালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়েছে বলেও জানান তিনি।

তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফেরার পর স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ীর ওই ভাড়া বাসায় থাকতেন। শিরিন মুঠোফোনে অন্য কারও সঙ্গে কথা বলেন— এমন সন্দেহ করতেন দুলাল। এ নিয়ে গত দুই দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা