× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি হওয়া ফোন উদ্ধারে গিয়ে শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:২২ পিএম

অভিযুক্ত এসআই মেহেদী হাসান টিটু। ছবি: সংগৃহীত

অভিযুক্ত এসআই মেহেদী হাসান টিটু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে চুরি হওয়া মুঠোফোন উদ্ধার করতে গিয়ে এক শিক্ষার্থীর আইফোন নিয়ে গেছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। একই সঙ্গে তিনি ওই শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মেহেদী হাসান টিটু। তিনি গাজীপুরের শ্রীপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

গত শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবুল হাসনাত আয়ান। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আয়ান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

আবুল হাসনাত জানান, গত ২৬ সেপ্টেম্বর তিনি ঢাকার যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ নামের দোকান থেকে একটি ব্যবহৃত ‘আইফোন ১৬ প্রো ম্যাক্স’ কেনেন। এর দাম ছিল ১ লাখ ৫ হাজার টাকা। শনিবার বিকেলে এসআই মেহেদী হাসান তার বাড়িতে যান। তিনি জানান, ফোনটি চট্টগ্রাম থেকে চুরি হয়েছে।

শিক্ষার্থী আবুল হাসনাত বলেন, “চট্টগ্রামে এক নারীকে ঘুমের ওষুধ খাইয়ে এই ফোন ও স্বর্ণালংকার চুরি করা হয়েছিল বলে এসআই জানান। তখন আমি তাকে ফোন কেনার রসিদ ও প্যাকেট দেখাই। তার সামনেই দোকানিকে ফোন দিয়ে কেনার বিষয়টি নিশ্চিত করি। তখন আমার মামা এসআইকে বলেন, ফোনটি যিনি বিক্রি করেছেন সেখানে অভিযান চালান। কিন্তু এসআই আমাকে ফোনসহ থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি ফোনটি নিয়ে নেন। এরপর লোকেশন ট্র্যাকিং খরচের কথা বলে আমার কাছ থেকে ১৭ হাজার টাকা নেন।”

আবুল হাসনাত আরও বলেন, “বাবার টাকায় দোকান থেকে বৈধভাবে ফোনটি কিনেছি। সব প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ আমার ফোনটি নিয়ে গেল। উল্টো ভয় দেখিয়ে ১৭ হাজার টাকা ঘুষ নিল। ফোন নেওয়ার সময় এসআই নিজের মোবাইলে ভিডিও করেন। কিন্তু সেই ভিডিও আমাকে দেননি।”

এ বিষয়ে জানতে চাইলে এসআই মেহেদী হাসান টিটু বলেন, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের এক নারীকে অচেতন করে পরিচিত ব্যক্তিরা টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন নিয়ে যায়। এ ঘটনায় ওই নারী আদালতে সিআর মামলা করেন। মামলাটি তদন্তের জন্য গাজীপুর ডিবিতে পাঠানো হয়। ডিবির নির্দেশে তিনি ফোনটি উদ্ধার করেছেন।

শিক্ষার্থীর আর্থিক ক্ষতির বিষয়ে জানতে চাইলে এসআই টিটু স্থানীয় এক সাংবাদিকের নাম উল্লেখ করেন। তিনি দাবি করেন, ওই সাংবাদিক তাকে খুব স্নেহ করেন। একই সঙ্গে তিনি নিজেকে সরকারি দলের জেলা পর্যায়ের এক শীর্ষ নেতার ভাগনে বলে দাবি করেন। শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এর বদলে তিনি প্রতিবেদকের সঙ্গে দেখা করে চা পানের প্রস্তাব দেন।

এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “এসআই ১৭ হাজার টাকা কেন নেবে? মোবাইল ট্র্যাকিং খরচের কথা বলে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এটি সঠিক নয়।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা