× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়ুপথে ৩টি স্বর্ণের ‘ডিম’, শাহজালালে আমিরাতফেরত যাত্রী আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৭:২৮ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে বিশেষভাবে লুকানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে বিশেষভাবে লুকানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে বিশেষভাবে লুকানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

কাস্টমস হাউসের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (জি৯ ৫১৮) স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম নজরদারি শুরু করে। সকাল সাড়ে ছয়টার দিকে ফ্লাইটটি শাহজালালে পৌঁছায়।

নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিকী নামের এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ২ নম্বর ব্যাগেজ বেল্টে এলে তাকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পায়ুপথে সাদা কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিশেষভাবে লুকানো ২৪ ক্যারেট মানের তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম (প্রতিটি ৪৩০ গ্রাম)। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করলে আনুমানিক ১ হাজার গ্রাম (১ কেজি) খাঁটি স্বর্ণ পাওয়া যাবে।

আটক যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বাদী হয়ে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা