× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে ডিবির অভিযান: ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৬:০৯ পিএম

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাভারের জোরপুল এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১টা ৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ ডিবির একটি দল অংশ নেয়। অভিযানে রায়হানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।

গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুলের ছেলে। তিনি বর্তমানে ঢাকার শেরেবাংলানগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহের বিষয়েও তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা