× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:৪৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

শ্রাবন্তী ওই ভবনের নিচতলার একটি কক্ষের ভাড়াটিয়া। তাঁর বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার চরদিঘলদী এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রাবন্তী জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও প্রাইভেট কোচিং করানোর পাশাপাশি তিনি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন।

ডিএনসি গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রাবন্তীর ভাড়া বাসা থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবার উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা