× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে ৮ স্থানে ককটেল বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার পৃথক আটটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার দুপুর থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাত ৭টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪-৫টি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় মহাখালী ফ্লাইওভারে ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়েও ককটেল বিস্ফোরণ ঘটে।

তারও আগে দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রাজু বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একজন রিকশাচালক আহত হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। 

মহাখালী এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. তারেক বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কাজ করছে।

দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা