× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাংনীতে বিএনপি অফিসের কাছে ৩ বোমা বিস্ফোরণ

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩০ পিএম

রবিবার বিকাল ৩টার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে দুটি এবং বাঁশবাড়িয়া আনসার-ভিডিপি ক্লাবের ওপর একটি টাইম বোমা বিস্ফোরিত হওয়ার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রবিবার বিকাল ৩টার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে দুটি এবং বাঁশবাড়িয়া আনসার-ভিডিপি ক্লাবের ওপর একটি টাইম বোমা বিস্ফোরিত হওয়ার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সভাস্থলের কাছাকাছি তিনটি টাইম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

রবিবার বিকাল ৩টার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে দুটি এবং বাঁশবাড়িয়া আনসার-ভিডিপি ক্লাবের ওপর একটি টাইম বোমা বিস্ফোরিত হয়। 

বিস্ফোরণস্থলের মাত্র ৫০ গজ দূরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়। বাঁশবাড়িয়ায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, বোমা বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটে না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, হঠাৎ বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে- বিস্ফোরণের স্থানে একটি গাছ ছিল, গাছের মধ্যে টাইম বোমা রাখা ছিল।‎

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীরা কার্যালয়ের কাছের একটি চায়ের দোকানের পাশে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বানচাল করার উদ্দেশ্যে কারা এসব বোমা রেখে গেছে, তা দ্রুত শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

গাংনী থানার পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা