× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের মূলহোতা গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২২:৫০ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ২২:৫৭ পিএম

গত ১৪ আগস্ট এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: ফেসবুক থেকে

গত ১৪ আগস্ট এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: ফেসবুক থেকে

উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের বলে জানা গেছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বুধবার রাতে মূলহোতাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদসহ প্রাথমিক কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ছিনতাইয়ের পরিকল্পনা, জড়িতদের ভূমিকা এবং উদ্ধার করা আলামতসহ বিস্তারিত জানানো হবে।


এর আগে গত ১৪ আগস্ট এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।

ডিবির অভিযানে তাদের কাছ থেকে চারটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাই হওয়া টাকার মধ্যে ১২ লাখ টাকা, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি ও হাতকড়িও উদ্ধার করা হয়।

অভিযানে বিভিন্ন নম্বরের একাধিক নম্বর প্লেট এবং একটি মোটরসাইকেলসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বা সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা