× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতাকে গুলি: ‘ল্যাংড়া’ রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৯:১২ পিএম

গ্রেপ্তার। প্রতীকী ছবি

গ্রেপ্তার। প্রতীকী ছবি

ঢাকার পল্লবী থানা এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. রুবেল ওরফে ‘ল্যাংড়া’ রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে ডিবির মিরপুর বিভাগ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন—বাপ্পা ওরফে শাকিল, হামিদুর ওরফে মাখন, পারভেজ ও রাব্বি। 

ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, সোমবার দিবাগত রাতে সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি, দুটি ম্যাগাজিন, ঘটনার সময় ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুটি গাড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে এক হাজার ইয়াবাও উদ্ধার করা হয়। 

ডিএমপির ডিবির এই কর্মকর্তা বলেন, গুলির ঘটনার পর এই আসামিরা ঢাকার বাইরে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত শুক্রবার বিকেলে আলমগীর মিরপুর–১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আলমগীর ও এক পথচারী নারী আহত হন।

আলমগীরের মাথা ও পিঠের দিকে তিনটি গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একটি প্রাইভেট কার থেকে চারজন সন্ত্রাসী নেমে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এরপর তারা আবার একই গাড়িতে উঠে পালিয়ে যান। হামলাকারী দুজনকে তিনি চিনতে পেরেছেন। তারা হলেন যুবলীগের রুবেল ও বাপ্পা।

আলমগীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় একটা হত্যা মামলা দায়ের করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা