× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বংশ পরম্পরায় পাসপোর্টের দালালি, আগারগাঁওয়ে আটক ৮

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:৫৮ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২২:১৮ পিএম

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে সোমবার একটি দালাল চক্রের আট সদস্যকে আটক করেছে র‍্যাব-২। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে সোমবার একটি দালাল চক্রের আট সদস্যকে আটক করেছে র‍্যাব-২। ছবি: ভিডিও থেকে নেওয়া

দ্রুত ও ঝামেলামুক্তভাবে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে একটি দালাল চক্রের আট সদস্যকে আটক করেছে র‍্যাব-২।

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাদের আটক করা হয়।

র‍্যাব ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চক্রটি পাসপোর্ট করতে আসা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। নির্ধারিত সময়ের আগেই পাসপোর্ট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিত তারা। সাধারণ গ্রাহকদের কাছ থেকে তদবিরের নামে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহম্মেদ জানান, চক্রের সদস্যরা ৫০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ‘প্যাকেজে’ পাসপোর্টের কাজ করে দেওয়ার কথা বলত।

তিনি আরও বলেন, আগারগাঁও এলাকায় পাসপোর্ট করে দেওয়ার নামে দালালির সঙ্গে অনেকে দীর্ঘদিন ধরে যুক্ত। এমনকি কারও কারও ক্ষেত্রে বংশ পরম্পরায় এই প্রতারণার কাজ চলে আসার তথ্যও পাওয়া গেছে।

এদিকে চক্রটির সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কোনো কর্মকর্তার যোগসাজশের অভিযোগও সামনে এসেছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ইসমাইল হোসেন জানান, এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দালালদের দৌরাত্ম্য কমাতে অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের তৎপরতা চালানো হচ্ছে। এর ফলে আগের তুলনায় পাসপোর্ট অফিস এলাকায় দালালদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে।

র‍্যাব জানিয়েছে, শুধু আগারগাঁও নয়, পাসপোর্ট অফিসকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে রাজধানীর অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হয়েছে। এর অংশ হিসেবে উত্তরা ও কেরানীগঞ্জের পাসপোর্ট অফিস এলাকাতেও অভিযান পরিচালনা করেছে র‍্যাব।

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় বন্ধ এবং দালাল চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা