× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার অভিযোগে গ্রেপ্তার ২

বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৫:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন যুবদল নেতার কব্জি কেটে দেওয়া অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে রবিবার এই ঘটনা ঘটে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত হাসান রমন (৪২) উপজেলার জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম। স্থানীয় সূত্রের দাবি, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রবিবার বিকালে হাসান রমনের সাথে জমির আইল কাটা নিয়ে মিজানুর রহমানের কথা কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে রমনের বাম হাতে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেন মিজানুর রহমান। এতে তার বাম হাতের কব্জি অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে তাকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমকে এলোপাতাড়িভাবে কোপানো হয় বলে অভিযোগ স্থানীয়দের। দুজনেই বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় হাসান রমনের বাবা দুদু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, “আমার ছেলে হাসানের সাথে জমির আইল কাটা নিয়ে ঝগড়া হয়। মিজানুর এবং তার স্ত্রী আমেনা ধারালু হাসুয়া দিয়ে তাকে আঘাত করে। খবর পেয়ে আমার স্ত্রী বিউটি বেগম ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়িভাবে ধারালো হাসুয়া দিয়ে জখম করেছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই”।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, “অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত”।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমার জমির বড় আইল হাসান কেটে ফেলেছে। এই নিয়ে তাদের সাথে তর্কাতর্কি হয়। এরপর তারা ছয় সাত জন মিলে আমার বাড়ীতে হামলা করে। আমার হাতে ঘাস কাটা হাসুয়া ছিলো। ধস্তাধস্তির সময় দুর্ঘটনাবশত হাসানের হাতের কব্জি কেটে যায়”।

ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা