× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএমএসে পাঠাত লোভনীয় অফার, চীনা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৮:০১ পিএম

অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডিএমপি

অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডিএমপি

অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে মাসে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিনজন চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিবার অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনে অভিযান চালানো হয়। এ ভবনের চার ও পাঁচতলায় অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ ডিজিটাল গেটওয়ে পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় অভিযানে ১৪টি ল্যাপটপ, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৬ হাজার সিম, ২০টি ডিজিটাল গেটওয়ে, বিদেশি মদ ও নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়, চক্রটি মোবাইল ফোনে লোভনীয় অফার, চাকরি ও অতিরিক্ত আয়ের প্রলোভন দেখিয়ে এসএমএস পাঠাত। এসব বার্তায় থাকা লিংকে ক্লিক করলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেওয়া হতো। জব্দ করা গেটওয়েগুলোতে ১০ থেকে ১২ হাজার সিম ব্যবহারের সক্ষমতা ছিল এবং প্রযুক্তির মাধ্যমে নিয়মিত আইএমইআই নম্বর পরিবর্তন করায় এতদিন তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

শফিকুল ইসলাম বলেন, এই চক্রের কার্যক্রম বন্ধ হওয়ায় বাংলাদেশ থেকে মাসে অন্তত ২০০ থেকে ২৫০ কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার হওয়া রোধ করা সম্ভব হয়েছে। 

তিনি আরও জানান, কিছু চীনা নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানের আড়ালে এ ধরনের অপরাধে জড়িত হচ্ছে এবং অনলাইন প্রলোভনে পড়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত আর্থিক ক্ষতির শিকার হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা