× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৫:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় বাসের চালক ও চালকের সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় শনিবার দিবাগত রাতে ঘটে যাওয়া এই ঘটনায় বাসের চালক-হেল্পারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বাসের হেলপার মো. মুসফেকুর রহমান জনি (২০), বাসের চালক মো. ইমরান (৩৫) এবং চালকের পরিচিত মো. সুমন প্রামানিক (৩০)।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত দেড়টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাভারের নবীনগর যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সাভার পরিবহনের একটি বাসে উঠেন ভুক্তভোগী নারী ও তার পরিচিত মো. রুবেল (২৭)। নবীনগর পৌঁছানোর আগেই বাসের অন্যান্য যাত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে নেমে যান। নবীনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগে বাসের চালক ইমরান তার সহযোগী জনিকে বাস চালানোর দায়িত্ব দেন। পরে চালক ইমরান ভুক্তভোগী নারীর পরিচিত রুবেলকে মারধর করেন ও মেরে ফেলার হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেন। পরে তিনিও বাস থেকে নেমে যান। এ সময় বাসে ভুক্তভোগী ওই নারী একা ও বাস চালকের পূর্বপরিচিত সুমন প্রামানিক এবং জনি ছিলেন।

ওসি আরও জানান, পরে সুমনের সহায়তায় জনি চলন্ত বাসে ভুক্তভোগী নারীকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করেন। বাস থেকে নেমে রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। বিষয়টি জানতে পেরে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়ার রাড়ইপাড়া বাসস্ট্যান্ডে অপর একটি বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাভার পরিবহনের ওই বাসটি থামান। পরে বাস থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধারসহ জনি ও সুমনকে বাসসহ আটক করেন।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশের একটি দল ভুক্তভোগীকে উদ্ধারসহ দুজনকে আটক করে। পরে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর অভিযান চালিয়ে বাড়ইপাড়া এলাকা থেকে থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা