× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৫:৩৫ পিএম

খুলনায় টাইগার গ্রুপের সদস্য রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় টাইগার গ্রুপের সদস্য রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা নগরীরতে অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সদস্য রবিউল ইসলামকে (৩৬) বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

হরিণটানা থানার রায়ের মহল এলাকা থেকে রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়ের মহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, অভিযানের সময় রবিউলের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া আলামতসহ খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় তাকে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা