× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ খাতে দুর্নীতি

অভিযোগ অনুসন্ধানে সামিটের নথি চেয়েছে দুদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:৫৮ পিএম

অভিযোগ অনুসন্ধানে সামিটের নথি চেয়েছে দুদক

বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক ও যৌথ টিম প্রধান মো. আলমগীর হোসেনের সই করা পাঠানো পৃথক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বৃহস্পতিবার বলেন, বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে সামিট গ্রুপের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে।

তিনি আরও বলেন, সামিট গ্রুপ সংক্রান্ত দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে একটি অনুসন্ধান টিম কাজ করছে। অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের টিম বিপিসি ও বিউবোর চেয়ারম্যান বরাবর তথ্য চেয়ে আবেদন করেছে। তথ্য সংগ্রহসাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, দুদক থেকে বিপিসি ও বিউবোর কাছে পাঠানো পৃথক চিঠিতে বেশকিছু নথিপত্র চাওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেÑ প্রাইভেট পাওয়ার প্লান্টের (আইপিপি) জ্বালানি হিসেবে আমদানি করা এইচএফওর জ্বালানি খরচের উপাদানের সঠিকতা যাচাইয়ের জন্য বিপিসি নির্ধারিত ফরম্যাট বিষয়ক নথিপত্র, বিউবো ও সামিট পাওয়ার লিমিটেডের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, বিপিসি যদি জ্বালানি আমদানিতে অপারগ হয় তবে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানির ক্ষেত্রে কোনো ছাড়পত্র বা অনুমতি দেওয়া হয়েছে কি না তার রেকর্ডপত্র, পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট অনুযায়ী প্রতিটি ফুয়েল কার্গোর ক্যালকুলেশন শিট ও মূল সামারি শিট, আমদানি করা এইচএফওর ক্ষেত্রে হ্যান্ডলিং কমিশন, পোর্ট ডিউস/রিভার ডিউস এবং সার্ভে ফির অনুমোদিত হার ও নীতিমালা। এছাড়া আমদানি করা এইচএফওর ক্ষেত্রে প্রযোজ্য টার্মিনাল চার্জ ও ভ্যাট-সংক্রান্ত রেকর্ডপত্র।

সামিট পাওয়ার লিমিটেডের এইচএফও-ভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানি ও বিল পরিশোধ সংক্রান্ত চুক্তি অনুযায়ী প্রতিটি ফুয়েল কার্গোর ক্যালকুলেশন শিট, মূল সামারি শিট, বিল অব লেডিং, লন্ডন ট্যাংকার ব্রোকারস প্যানেল সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাডভাইস ও পোর্ট ডিউসের সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা