× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি নজরুলসহ ৫ জনের নামে মামলা, একজন গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ২১:৪৫ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ২২:০৪ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের নামে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান।

ঢাকার পল্লবী থানায় মঙ্গলবার এ মামলা করা হয় বলে জানান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। 

এতে ওবায়দুর অভিযোগ করেন, এমপির ‘অনৈতিক’ সম্পর্কের প্রতিবাদ করার পাশাপাশি সেই সম্পর্কের ভিডিও ফাঁসকারী সন্দেহে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে। 

মামলার পর আমিনুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সিএমএম আদালতে বুধবার আসামিকে হাজির করা হলে বিচারক কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেন তিনি।

মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান। 

প্রেক্ষাপট ও অভিযোগ

মামলার এজাহার অনুযায়ী, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’ নামের ভবনে বোনের বাসায় থাকতেন। তিনি এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। আত্মীয়তার সুবাদে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে এমপি নজরুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

এতে উল্লেখ করা হয়, সম্পর্কের বিষয়টি বুঝতে পেরে ওবায়দুর তার পরিবারকে জানান এবং এমপিকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি তাকে প্রাণনাশের হুমকি দেন।

এজাহারে আরও জানানো হয়, গত ১৪ জুলাই বেলা ১১টার দিকে এমপি নজরুলের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালান। আসামি আমিনুর রহমান কৌশলে ওবায়দুরকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। 

ওবায়দুরকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন আমিনুর। ওই সময় ওবায়দুরের মা ও বোনের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যান। পরে আহত অবস্থায় ওবায়দুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা