× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা জব্দ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৯:৩৮ পিএম

উদ্ধার হওয়া গাঁজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উদ্ধার হওয়া গাঁজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে একটি পিকআপ ভ্যানের গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৮-এর একটি টহল দল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় এসব উদ্ধার করে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের বরাতে তিনি জানান, র‌্যা অভিযানকালে ঐ পিকআপ ভ্যানটি অতিক্রম করলে র‌্যাব পিছু নেয়। এক পর্যায়ে আঙ্গারিয়া বাজার এলাকায় রাস্তায় পিকআপটি ফেলে চালক হেলপার ও যাত্রীরা পালিয়ে যায়। এ সময় রাস্তায় ফেলে রাখা পিকআপ ভ্যানটি তল্লাশি করে এর নিচে থাকা গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদক কারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি মো. সেলিম উদ্দিন বলেন, “এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা