× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪ পিএম

রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি জমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে ১৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটিভর্তি সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে, যার মধ্যে ছয়টি ট্রাক ছিল নম্বরপ্লেটবিহীন।

উপজেলা প্রশাসন জানায়, গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯টি ইউনিয়নের অন্তত ২৫ থেকে ৩০ বিঘা আবাদি জমির ৫ থেকে ৭টি মাটির পয়েন্টে অবৈধভাবে মাটি কাটার সময় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। আদালত একজনকে চার মাস, একজনকে এক মাস এবং বাকি ১২ জনকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। সবমিলিয়ে ১৪ জনকে মোট ২৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম, উল্লাপাড়া উপজেলার মেরাজুল এবং রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক।

অভিযান চলাকালে রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। জব্দকৃত ট্রাকগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫(১) অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা