× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আলিফ হত্যার প্রধান আসামি ‘ডিম পোচ’ রাশেদ গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৮ পিএম

বগুড়ায় কিশোর আলিফ হত্যার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ‘ডিম পোচ’ রাশেদকে সোমবার বিকালে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সংগৃহীত

বগুড়ায় কিশোর আলিফ হত্যার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ‘ডিম পোচ’ রাশেদকে সোমবার বিকালে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সংগৃহীত

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় কিশোর আলিফ (১৬) হত্যার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ‘ডিম পোচ’ রাশেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাশেদ হোসেন বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। মূলত ছিনতাই করতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে আলিফকে হত্যা করা হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ ইকবাল বাহার। 
এর আগে, ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় নিজ বাড়ির গ্যারেজ থেকে আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাস্থান এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে আলিফকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানিয়েছে রাশেদ। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা