শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০ পিএম
শরীয়তপুরের জাজিরায় উপজেলার বিকে নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে মজিবর মাদবরের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।এসময় সাবেক চেয়ারম্যানসহ তার স্ত্রীকে আটক করা হয়।
বুধবার রাত ৯ টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুস্থ সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেন।
যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে মেজর আশরাফ আহমেদ পাঁচ ইস্ট বেঙ্গল এর নেতৃত্বে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র, ১ টি পিস্তল কভার , ১টি পিস্তলের সিলিং, নগদ ১০০২৫০ টাকা, অস্ত্র পরিষ্কার করা ওয়েল ব্রাশ ১টি, ক্লিনিং রড ১টি, হকিস্টিক =১টি, দেশীয় চাকু ২৮টি, এন্ড্রয়েড মোবাইল =২টি, বাটন মোবাইল =২টি, অস্ত্রের সিলিং=১টি উদ্ধারসহ সাবেক চেয়ারম্যান মজিবার মাদবর ও তার স্ত্রীকে আটক করা হয়।