× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশার টাকার জন্য বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০ পিএম

কিশোরগঞ্জে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে রবিবার জুয়েল মিয়াকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে রবিবার জুয়েল মিয়াকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে রবিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৪৫) মধ্যপাড়া গ্রা‌মের মৃত আব্দুল জব্বারের ছে‌লে। আটককৃত জুয়েল মিয়া (২৫) নিহত রমজান আলীর বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের বড় ছেলে জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া ও নির্যাতনে জড়াতেন। শনিবার রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমান। ভোরে হঠাৎ জুয়েল নেশার টাকা দাবি ক‌রেন বাবার কা‌ছে। টাকা না দেওয়ায় দুজ‌নের ম‌ধ্যে ঝগড়ার এক পর্যা‌য়ে ধারালো দা দিয়ে জুয়েল তার বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে রমজান আলীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। এ সময় জুয়েল মিয়াকে আটক করে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে হেফাজতে নেন। 
পরে গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, রমজান আলীর ঘরে দ্বিতীয় স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। মাদকাসক্ত জুয়েল মিয়া ছোটবেলা থেকেই তার মায়ের (রমজান আলীর প্রথম স্ত্রী) স‌ঙ্গে ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার আশুগঞ্জে বসবাস করতেন। তবে মাঝে মধ্যে তিনি বাবার বাড়িতে আসতেন।
এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত জুয়েল মিয়া নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য বাবা-ছেলের মধ্যে বিরোধের একপর্যায়ে সে তার বাবাকে হত্যা করেন।” 
তিনি আরও বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা