× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারির সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ১৬:০০ পিএম

টেকনাফে মাদক কারবারির সঙ্গে গোলাগুলির পর দুই লাখ ইয়াবা জব্দ করে বিজিবি।

টেকনাফে মাদক কারবারির সঙ্গে গোলাগুলির পর দুই লাখ ইয়াবা জব্দ করে বিজিবি।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক কারবারির সঙ্গে গোলাগুলির পর দুই লাখ ইয়াবা জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।  

উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মৌলভীবাজার সীমান্তে শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৌলভীবাজার সীমান্তের নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি মৌলভীবাজার সীমান্তের জনৈক ইলিয়াছের বাড়ী সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ২ টি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক ৪ জনকে লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

এসময় বিজিবির সদস্যদের লক্ষ্য করে মাদক কারবারিরা ৩ রাউন্ড গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে।

পরিস্থিতি বেগতিক দেখে মাদক পাচারকারিরা সাথে থাকা বস্তা ২ টি ফেলে দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায় তারা।

পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা ২ টি বস্তা জব্দ করা হয়।

বস্তাগুলোতে ২ লাখ ইয়াবা  পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। 

মাদক চালান পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবি নজরদারির বাড়াচ্ছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা